২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ্য-রাস্তায় দিদি এবং জামাইকে মারধর

নিজস্ব সংবাদদাতা: পরিবারিক বিবাদকে ঘিরে প্রকাশ্য-রাস্তায় দিদি এবং জামাইকে মারধর করার অভিযোগ উঠলো শ্যালক ও তার দলবলের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের ইংরেজবাজার ব্লক অফিস সংলগ্ন এলাকায়। আক্রান্ত ওই দম্পতিকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম তারুন বিবি (২৬) , তার স্বামী সাইদুল ইসলাম (৩৫) । অভিযুক্তের নাম সাদ্দাম শেখ । তাদের বাড়ি ইংরেজবাজার থানার মিলকি গ্রাম পঞ্চায়েতের খাবিরুদ্দিনপাড়া এলাকায়। এদিন তারুন বিবি এবং তার স্বামী ইংরেজবাজার ব্লক অফিসে একটি কাজে এসেছিলেন । সেখানেই অভিযুক্ত শ্যালক সাদ্দাম শেখের সঙ্গে বিবাদ বাঁধে। এরপরই প্রকাশ্য রাস্তায় দিদি ও জামাইবাবুকে ব্যাপক মারধর করে অভিযুক্ত সাদ্দাম সেখ তার দলবল। পরে স্থানীয় লোকজন ছুটে আসলে এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রদীপের আলোয় মোদির জন্মদিন, সুন্দরবনেও সেবা কর্মসূচি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রকাশ্য-রাস্তায় দিদি এবং জামাইকে মারধর

আপডেট : ১৩ অগাস্ট ২০২২, শনিবার