মদিনা নগর মাদ্রাসার বার্ষিক ধর্ম সভা ও দুয়ার মজলিস
নতুন গতি প্রতিবেদক : সোনারপুর থানার অন্তর্গত দক্ষিণ চৌহাটিতে মদিনা নগর মাদ্রাসার বার্ষিক ধর্ম সভা ও দুয়ার মজলিস অনুষ্ঠিত হলো আজ। প্রতিবছরের মতো এবছরও মদিনা নগর মাদ্রাসার পক্ষ থেকে বিরাট ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন মুফতি লিয়াকাত সাহেব, সম্পাদক মাওলানা ইমাম হোসেন মাজাহিরি সাহেব ও বিশিষ্ট ইসলাম ধর্মগুরু ব্যক্তিরা। বহু দূর- দূরান্ত থেকে ইসলাম ধর্মীয় ছোট ,ছোট শিশুরা এই ক্বিরাত প্রতিযোগিতায়
অংশ নেয়।
উপস্থিত ধর্মগুরুরা তাঁদের বক্তব্যে বলেন, কোরআন শিক্ষার শেষ নাই। জন্ম থেকে ব্যক্তি কবরে, যাওয়া পর্যন্ত আপনারা ইসলাম ধর্মালম্বী মানুষরা কোরআন পড়ুন।

নতুন গতি 




















