০৮ অগাস্ট ২০২৬, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩৩
০৮ অগাস্ট ২০২৬, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩৩

চাকরির টোপে ৩০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, জনতার দরবারে নালিশ

পূর্ব মেদিনীপুর: চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ‘জনতার দরবার’-এ লিখিত অভিযোগ জানালেন ভগবানপুরের বাসিন্দা মাসুমা বেগম। অভিযোগ, কয়েক মাস আগে স্বামীর সূত্রে বুবাই দাস নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। প্রথমে নিজেকে একটি ডিজিটাল সংবাদমাধ্যমের সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও পরে কখনও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সিইও, কখনও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার, আবার কখনও প্রভাবশালী সরকারি আধিকারিক পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দফতর, রেল ও ব্যাংকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ। মাসুমা বেগমের দাবি, চাকরির আশ্বাস দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে ফোন-পে ও নগদে প্রায় ৩০ লক্ষ টাকা নেওয়া হয়। দীর্ঘদিন কেটে গেলেও কারও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে নানা অজুহাতের পাশাপাশি হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। জনতার দরবারে অভিযোগ শোনার পর জেলা সভাধিপতি বামদেব গুছাইত বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তের জন্য পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জানা গিয়েছে, এ ঘটনায় ভগবানপুর থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, কোলাঘাটের দেউলিয়া ও পাঁশকুড়ার মেচগ্রামে অফিস খুলে কাজ করতেন বুবাই দাস। তবে বর্তমানে দুটি অফিসই বন্ধ। তাঁর মোবাইল ফোনও বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সর্বাধিক পাঠিত

পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাড়ি থেকে উধাও শিশু, চাঞ্চল্য কোচবিহারে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চাকরির টোপে ৩০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, জনতার দরবারে নালিশ

আপডেট : ৭ অগাস্ট ২০২৬, শুক্রবার