০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩

আদিবাসী সিঙ্গেল অভিযানের রেল অবরোধ

সেখ সামসুদ্দিন, ১৫ জুনঃ মেমারি শহরের চকদিঘী মোড়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে ১২ ঘণ্টার ভারত বনধ উপলক্ষে জমায়েত করা হয়। ওখান থেকে মিছিল করে মেমারি জিটি রোড রেলগেটে এসে অবরোধ করা হয়। অবরোধে আটকে পড়ে আপে মা তারা এক্সপ্রেস এবং ডাউনে ৯ টা ১১ মিনিটের হাওড়া লোকাল। এই অবরোধকে কেন্দ্র করে জিআরপি ও মেমারি থানার পুলিশ প্রশাসনের উপস্থিত ছিল দর্শনীয়। এক ঘন্টা অবরোধ চলার পর পুলিশ প্রশাসনের অনুরোধে তারা মানুষের ভোগান্তির কথা বিচার করে অবরোধ তুলে নেয়। তারপরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তাদের পাঁচ দফা দাবির মধ্যে- ১) ২০২৩এ সারনা ধর্ম কোড দিতে হবে। ২) মারাং গুরু পরেশনাথ পাহাড়কে জৈন ধর্মাবলম্বীদের দখল মুক্ত করে আদিবাসীদেরকে ফিরিয়ে দিতে হবে। ৩) সাঁওতালী ভাষাকে ঝাড়খণ্ডের প্রথম রাজ ভাষার মান্যতা দিতে হবে। ৪) অসম ও আন্দামানের ঝাড়খন্ডী আদিবাসীদের অবিলম্বে এসটি সূচিতে সামিল করতে হবে এবং টিএমসি, জেএমএম, বিজেডি ও কংগ্রেস পার্টি দ্বারা কর্মী মাহাতোদের এসটি সূচিতে সামিল করার চক্রান্ত বন্ধ করতে হবে। ৫) আদিবাসী শাসন মাঝি অবস্থায় জনতান্ত্রিক করণ ও সংবিধান লাগু করতে হবে বলে জানান আদিবাসী সিঙ্গেল অভিযান পূর্ব বর্ধমান জেলা প্রেসিডেন্ট লক্ষীনারায়ণ মুরমু। এদিন সকালে মেমারি শহরে হুমকি দিয়ে ব‍্যবসায়ীদের দোকান বন্ধ করতে বাধ‍্য করা হয়। পরে জেলা প্রেসিডেন্ট ঐ কাজের জন‍্য ক্ষমা চেয়ে ভুল স্বীকার করেন। ফলে মেমারি শহরে আংশিক দোকানপাট বন্ধ থাকে।

গরু চুরির আগেই পুলিশের জালে দুই অভিযুক্ত, মৈপিঠে উদ্ধার দড়ি-ছুরি-বস্তা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আদিবাসী সিঙ্গেল অভিযানের রেল অবরোধ

আপডেট : ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার