১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

বিজেপি সাংসদ বিধায়কদের জিভ টেনে ছিড়ে নেওয়ার হুমকি আব্দুর রহিম বক্সির

দেবজিৎ মুখার্জি, মালদা: উদয়ন গুহর পর বিরোধীদের নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। মালদার বামনগোলাতে তৃণমূল কংগ্রেসের এক পথসভা থেকে বিজেপি সাংসদ বিধায়কদের জিভ টেনে ছিঁড়ে নেওয়ার নিদান দিলেন তিনি।

মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান, “খগেন বাবু বহু কথা বলেছেন। বড় বড় আওয়াজ তুলছেন। অথচ মানুষ কিন্তু এবার ছেড়ে কথা বলবেনা। যে মুখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। যে মুখ দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, সেই মুখ থেকে জিভটা টেনে বের করে মানুষ প্রমাণ করবে যে, মানুষ আপনাদের সঙ্গে নেই।” তিনি আরো বলেন, “কেন্দ্রীয় সরকার যত বঞ্চনা করুক, খগেন মুর্মু যত বঞ্চনা করুক, জুয়েল মুর্মু যত বিরোধিতা করুক আর বিজেপি যত বিরোধিতা করুক, সমস্ত রাস্তা তৃণমূল কংগ্রেস করবে করবে। যাঁরা বার্ধক্য ভাতা পাননি তাঁদের কাজ তৃণমূল কংগ্রেস করবে। যাঁরা বাড়ি পাননি তাঁদের ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করবে।”

পাশাপাশি তিনি আরো বলেন, “বিজেপি সাংসদ এলাকার উন্নয়নের টাকা খরচের বিনিময়ে কমিশন নিচ্ছে বলেই কাজে এত দেরি। খগেন বাবু পাঁচ বছরে সাংসদ কোটায় ২৫ কোটি পান। কিন্তু আমি বলছি তিনি ৩৫ কোটি পান। সাংসদ কোটায় পাঁচ বছর ২৫ কোটি টাকা। আর ১০-১৫ বছর ধরে উনি যে এলাকার বিধায়ক ছিলেন, বাকি টাকা আসে তার দৌলতে। উনি বলতে পারেন রহিম বক্সী গালাগালি করছেন। কিন্তু এই ৩৫ কোটি টাকা কোথায় তার হিসাব দিতে হবে ওঁকে।”

আলিপুরদুয়ার আসছেন মুখ্যমন্ত্রী

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি সাংসদ বিধায়কদের জিভ টেনে ছিড়ে নেওয়ার হুমকি আব্দুর রহিম বক্সির

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার