৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৪ শ্রাবণ ১৪৩৩

কিভাবে জানবেন NET এর ফলাফল

নতুন গতি নিউজ ডেস্ক: UGC NET ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত একটি যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা। জুনিয়র রিসার্চ ফেলোশিপ/বা সহকারি অধ্যাপক পদের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। UGC NET 2021-এর ফলাফল অনলাইনেই প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA শীঘ্রই তাদের অফিশিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ ফলাফল প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। UGC NET 2021-এর ফলাফল ১৫ ফেব্রুয়ারির আগেই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। সঠিক তারিখ এখনও জানা না গেলেও বিভিন্ন সূত্রের খবর, সপ্তাহের শেষে না নতুন সপ্তাহের গোড়াতেই ফলাফল ঘোষণা করা হতে পারে। এনটিএ’র তরফে যদিও নির্দিষ্ট করে কিছুই জানানো হয়নি।

UGC NET-এর ফলাফল সাধারণত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রায় এক মাস থেকে পঞ্চাশ দিনের মধ্যে প্রকাশিত হয়। NTA ইতিমধ্যেই উত্তরপত্র প্রকাশ করেছে। সূত্রের খবর, UGC NET 2021 জুন এবং ডিসেম্বরের ফলাফল ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরীক্ষার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ নজর রাখতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনেই শংসাপত্র দেওয়া হবে।

ফলাফল দেখতে, অফিশিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ যান।

হোম পেজে, ফলাফলের লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কটি ফল প্রকাশিত হওয়ার পরে পেজের শেষেই পাওয়া যাবে।

একটি নতুন উইন্ডো খুলবে।

ফলাফল জানতে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড লিখুন।

NTA চলতি বছরের ২১ জানুয়ারি উত্তরপত্র প্রকাশ করেছিল এবং তাতে কারও আপত্তি থাকলে তা জানানোর সময়সীমা দেওয়া হয়েছিল ২৪ জানুয়ারি পর্যন্ত।

বীরভূমে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে সোনার পাহাড়, উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কিভাবে জানবেন NET এর ফলাফল

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২২, রবিবার