উত্তরবঙ্গ: জুয়ার আসরে পুলিশী হানা, গ্রেপ্তার ১৪। এনজেপি থানার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রমরমিয়ে চলছিল জুয়ার ঠেক। তবে সবটাই পুলিশের অজানা বলে জানা গেছে।
জানা গেছে, এনজেপি থানার ঠিক উল্টোদিকে শান্তিপাড়া রেলের আন্ডারপাসের আসেপাসে বসে চলছিল জুয়ার আসর। দূর-দুরান্ত থেকে জুয়ারীরা জুয়া খেলতে আসত এখানে। দীর্ঘদিনের এই অসামাজিক কর্মকান্ড কিভাবে পুলিশের অজান্তে চলে আসছিল তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। শনিবার সকালে সেই জুয়ার আড্ডায় হানা দেয় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশকে দেখে অনেকেই এদিক ওদিক পালাবার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তাদের। পুলিশের জালে ধরা পরে ৭ জন। পরে ফের এনজেপি নেতাজী মোড়ে জুয়ার আসরে হানা দিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু নগদ অর্থ, মোবাইল সহ আরো বেশ কিছু মুল্যবান জিনিস।
নতুন গতি 















