১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২ আশ্বিন ১৪৩৩

কোভিড টেস্টের রিপোর্ট লাগবে দিঘা যেতে, নির্দেশিকা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের

নতুন গতি নিউজ ডেস্ক: গত রবিবার রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ছিল ৯২৪ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগণা। তারপরই রয়েছে পূর্ব মেদিনাপুর। সেখানে সংক্রমণ কমছে না। আর তাই পরিস্থিতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তারাপীঠ–শান্তিনিকেতনের পর এবার দিঘা যেতেও লাগবে কোভিড টেস্টের রিপোর্ট। নাহলে সঙ্গে নিয়ে যেতে হবে ভ্যাকসিনের সার্টিফিকেট।

সোমবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় পর্যটকদের কোভিড টেস্টের রিপোর্ট অথবা সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলের ভিতর কড়াভাবে মানতে হবে কোভিড বিধি। সেখানে বিধিনিষেধ পালন যেমন পর্যটকদের দায়িত্ব, একইভাবে পর্যটকরা হোটেল কর্তৃপক্ষের দায়িত্ব। তাই কোনও কারণে হোটেলের ভিতর কোভিড বিধি লঙ্ঘন হলে তার দায় নিতে হবে কর্তৃপক্ষকে। সেইসঙ্গে হোটেলের বিভিন্ন জায়গায় কোভিড সচেতনতামূলক পোস্টার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধু দিঘা নয়, মন্দারমণি, শঙ্করপুরের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। হয় কোভিড নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। নয়ত টিকার দুটি ডোজ নেওয়ার শংসাপত্র থাকতে হবে।

এটা ঘটনা রাজ্যে বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই বিভিন্ন প্রান্ত থেকে বীরভূমের শান্তিনিকেতন এবং তারাপীঠে ভিড় জমাতে শুরু করেছিলেন মানুষজন। শুধু রাজ্য নয়, ভিনরাজ্যের পর্যটকরাও আসছিলেন। মূলত ঝাড়খণ্ড। তাতেই আতঙ্কে বেড়েছিল জেলায়। আর সেই কারণেই পর্যটকদের জন্য কোভিড টেস্টের  রিপোর্ট বাধ্যতামূলক করেছিল বীরভূম প্রশাসন। এবার দিঘা, মন্দারমণি যেতে গেলেও কোভিড টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক করা হল। কিংবা সঙ্গে থাকবে হবে টিকাকরণের শংসাপত্র।

ডিভিসিতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু মৎসজীবির

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কোভিড টেস্টের রিপোর্ট লাগবে দিঘা যেতে, নির্দেশিকা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের

আপডেট : ১২ জুলাই ২০২১, সোমবার