২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

ফের ভিন রাজ্যে শ্রমিকের মৃত্যু শোকের ছায়া মোথাবাড়ি গ্রামে

নতুন গতি , মালদা : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু হল এক শ্রমিকের। মুম্বইয়ে নির্মাণের কাজ করতে গিয়ে ছ’‌তলা নির্মীয়মান থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মালদার মোথাবাড়ি থানার মাসুমচক গ্রামে। মৃত ওই ছাত্রের নাম রবিউল শেখ(‌২১)‌। মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ অঞ্চলের মাসুমচক গ্রামের বাসিন্দার। শুক্রবার মুম্বই এ ভবনে কাজ করার সময় নীচে পড়ে যান । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সেখানে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে মালদার বাড়িতে মৃত শ্রমিকের দেহ এসে পৌঁছনোর কথা। মৃতের বাবা আবদুল মান্নান অন্যের জমিতে খেতমজুরের কাজ করেন। রবিউলরা ২ ভাইবোন। একমাত্র ছেলে ছিল রাবিউল। সে কালিয়াচক কলেজের ছাত্র ছিল। পড়াশোনা ফাঁকে উপার্জনকে বেছে নেয় রবিউল।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফের ভিন রাজ্যে শ্রমিকের মৃত্যু শোকের ছায়া মোথাবাড়ি গ্রামে

আপডেট : ৭ নভেম্বর ২০২০, শনিবার