নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: উত্তরপ্রদেশে হাথরাস সহ অন্যান্য স্থানে ঘটে যাওয়া গণধর্ষণ ও খুনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে,ঘটনায় উত্তর প্রদেশের যোগী সরকারের ভূমিকার প্রতিবাদে এবং পশ্চিম বাংলা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আবারও পথে নেমে একযোগে সোচ্চার হলো বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস। মঙ্গলবার উল্লিখিত ইস্যুতে প্রতিবাদ মিছিল সংগঠিত হলো মেদিনীপুর শহরে। মঙ্গলবার বিকেলে শহরের বিদ্যাসাগর হল ময়দান থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে । মিছিলে নেতৃত্ব দেন তরুণ রায়, তাপস সিনহা, মহম্মদ সাইফুল, মন্টু আহমেদ, দেবীদাস মহাপাত্র প্রমুখ নেতৃবৃন্দ।
০৩ অগাস্ট ২০২৬, সোমবার, ১৮ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
বামপন্থী দলসমূহ ও কংগ্রেসের যৌথ ধিক্কার মিছিল মেদিনীপুরে
-
নতুন গতি - আপডেট : ৬ অক্টোবর ২০২০, মঙ্গলবার
- 22
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























