০১ অগাস্ট ২০২৬, শনিবার, ১৬ শ্রাবণ ১৪৩৩
০১ অগাস্ট ২০২৬, শনিবার, ১৬ শ্রাবণ ১৪৩৩

মাধ্যমিক রাজ্য অষ্টম শুভঙ্কর মাইতি কে শুভেচ্ছা জানালো এবিটিএ

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল.* জেলার কৃতী মাধ্যমিক পরীক্ষার্থীকে সংবর্ধনা জানালো এবিটিএ। ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষায় দাসপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভঙ্কর মাইতি ৬৮৫ নম্বর পেয়ে রাজ‍্যে ৮ম স্থান ও পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম স্থান অধিকার করেছে। শুক্রবার শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ)পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি ও ঘাটাল মহকুমা কমিটির পক্ষ থেকে যৌথ উদ্যোগে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হল শুভঙ্কর কে।

ডেবরা থানার মলিঘাটি এলাকার রহিমপুরে শুভংকরের বাড়িতে গিয়ে শুভঙ্করের বাবা সুখেন্দু মাইতি ও মা রীতা মন্ডল মাইতির উপস্থিতিতে শুভঙ্করকে সংবর্ধনা জানান শিক্ষক নেতৃত্ব। উপস্থিত ছিলেন এবিটিএ’র জেলা কমিটির সদস‍্য শ্রীবাস জানা,চন্দন ভট্টাচার্য, তাপস ঘোষ, বিশ্বনাথ দাস ও প্রণব কুমার গোস্বামী প্রমুখ। এছাড়াও এদিন সংগঠনের পক্ষ থেকে মাধ্যমিকে ঘাটাল মহাকুমার অপর কৃতী পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা নিকেতনের ছাত্র অরিজিৎ আদককেও এদিন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

সর্বাধিক পাঠিত

নিট কেলেঙ্কারি কাণ্ডে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে এসপি অফিসে ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মাধ্যমিক রাজ্য অষ্টম শুভঙ্কর মাইতি কে শুভেচ্ছা জানালো এবিটিএ

আপডেট : ১৮ জুলাই ২০২০, শনিবার