২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

দশ দফা দাবিতে পথে কৃষকরা, শিলিগুড়িতে বিক্ষোভ সংযুক্ত কিষান মোর্চার

শিলিগুড়ি, ২৬ নভেম্বর: কৃষকদের স্বার্থরক্ষা ও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে পথে নামল সংযুক্ত কিষান মোর্চা। বুধবার দশ দফা দাবিকে সামনে রেখে শিলিগুড়িতে পথসভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। কৃষি ঋণ মকুব-সহ একাধিক দাবিতে সরব হন আন্দোলনকারীরা।
দুপুর থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে কৃষকরা বাঘাযতীন পার্ক চত্বরে জড়ো হতে শুরু করেন। লাল পতাকা, ব্যানার ও দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তাঁরা বিক্ষোভে শামিল হন। প্রথমে বাঘাযতীন পার্ক চত্বরে একটি পথসভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা কৃষকদের বিভিন্ন সমস্যা ও তাঁদের দীর্ঘদিনের দাবিগুলি তুলে ধরেন।
এরপর দশ দফা দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে কৃষকদের সমস্ত কৃষি ঋণ অবিলম্বে মকুব করার দাবি বিশেষভাবে উঠে আসে। ঋণের বোঝায় জর্জরিত কৃষকদের আর্থিক সংকট থেকে মুক্তি দিতে সরকারকে দ্রুত পদক্ষেপ করার আহ্বান জানান আন্দোলনকারীরা। পাশাপাশি বাকি নয়টি দাবিও সামনে রেখে স্লোগানে সরব হন তাঁরা।
কৃষকদের অধিকার ও স্বার্থরক্ষার দাবিতে এই কর্মসূচিতে বিভিন্ন এলাকার কৃষকদের উপস্থিতি ছিল। পথসভা ও বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবেই শেষ হয়।
সর্বাধিক পাঠিত

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দশ দফা দাবিতে পথে কৃষকরা, শিলিগুড়িতে বিক্ষোভ সংযুক্ত কিষান মোর্চার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার