২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান রক্ষার শপথ, পড়ুয়াদের নিয়ে বিশেষ উদ্যোগ কোরানিয়া হাই মাদ্রাসার

আব্দুল হাফিজ খাঁন, উলুবেড়িয়া: সংবিধানের মর্যাদা রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং নাগরিক কর্তব্য সম্পর্কে পড়ুয়াদের সচেতন করতে সংবিধান দিবস পালন করল রণমহল কোরানিয়া হাই মাদ্রাসা (উচ্চমাধ্যমিক)। ২৬ নভেম্বর উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে নানা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন পড়ুয়াদের উদ্দেশে বক্তারা বলেন, ভারতীয় সংবিধান কেবল একটি গ্রন্থ নয়, বরং দেশের গণতন্ত্র, ঐক্য ও বৈচিত্র্যের ভিত্তি। সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার প্রদানের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কর্তব্য পালনেরও নির্দেশ দিয়েছে। ধর্মনিরপেক্ষতা, বাক্‌স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের আদর্শ বজায় রেখে দেশের সার্বভৌমত্ব ও ঐক্য অটুট রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
অনুষ্ঠানের শুরুতে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়। এরপর পড়ুয়াদের মৌলিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করা হয়। সংবিধান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতা।
পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই সংবিধান, গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক দায়িত্ব সম্পর্কে পড়ুয়াদের সচেতন করে তুলতেই এই উদ্যোগ বলে মাদ্রাসা সূত্রে জানানো হয়েছে।
সর্বাধিক পাঠিত

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সংবিধান রক্ষার শপথ, পড়ুয়াদের নিয়ে বিশেষ উদ্যোগ কোরানিয়া হাই মাদ্রাসার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার