২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

যমধারার জল অপচয় রুখতে দেড় কোটির প্রকল্প, নতুন পর্যটনকেন্দ্রের স্বপ্ন শুশুনিয়ায়

ছাতনা, বাঁকুড়া: যমধারার জল আর নষ্ট হবে না! পাহাড়ি ঝরনার জল সংরক্ষণের পাশাপাশি শুশুনিয়া পাহাড়কে আরও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বড়সড় উদ্যোগ। জলাধার নির্মাণ ও পর্যটন পরিকাঠামোর উন্নয়নে প্রাথমিক পর্যায়ে প্রায় দেড় কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে জল সংরক্ষণের পাশাপাশি এলাকার কৃষি ও অর্থনৈতিক উন্নয়নেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
এই উদ্যোগের অঙ্গ হিসেবে শুশুনিয়া পাহাড়ের পিছন দিকে শিউলিবনা গ্রাম সংলগ্ন শিলালিপি যমধারা এলাকা পরিদর্শন করেন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি, ছাতনা থানার আইসি বিটুল পাল এবং বন দফতরের রেঞ্জ আধিকারিক। দীর্ঘক্ষণ ধরে চলে এলাকায় পরিদর্শন ও মাপজোকের কাজ।
প্রকল্পের মূল লক্ষ্য, যমধারা থেকে বয়ে যাওয়া জল অপচয় না করে তা সংরক্ষণের ব্যবস্থা করা। একই সঙ্গে সেই জল কৃষিকাজে ব্যবহার এবং পর্যটকদের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি জানান, খুব শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে। পরিকল্পনা বাস্তবায়িত হলে শুশুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে যুক্ত হবে উন্নয়নের নতুন অধ্যায়।
সর্বাধিক পাঠিত

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

যমধারার জল অপচয় রুখতে দেড় কোটির প্রকল্প, নতুন পর্যটনকেন্দ্রের স্বপ্ন শুশুনিয়ায়

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার