২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স সারা বিশ্বকে পথ দেখাচ্ছে

রাজপথে বিক্ষোভে পুলিশ! গত ১৮ নভেম্বর প্যারিসে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে এই ঘটনা ঘটল। আগেও ফ্রান্সে পুলিশ বিক্ষোভ হয়েছে, কিন্তু এবারের বিষয়টি সম্পূর্ণ আলাদা। দেশজুড়ে চলা ধর্মঘট, জীবনযাত্রার খরচ বাড়ার প্রতিবাদে গণ-বিক্ষোভ সামলাতে গিয়ে পুলিশ সদস্যরা ক্লান্ত। দাঙ্গাপুলিশ ইউনিট সিআরএস-৮ আগের দিনই, অর্থাৎ ১৭ নভেম্বর ‘অসুস্থতা’র কথা জানিয়ে ডিউটিই করেননি। আর তার পরদিন ১৮ নভেম্বর বুধবার তাঁরা ‘আমরাই প্রজাতন্ত্র’ লেখা ব্যানার নিয়ে মিছিল করেন। সরকারের ধীরগতির বেতন বৃদ্ধির প্রস্তাব তাঁরা মানেননি। তাঁদের দাবি—’ঝুঁকি ভাতা’ এখনই ২৮.৮ শতাংশ থেকে বাড়িয়ে অন্তত ৩৫ শতাংশ করতে হবে এবং কাজের চাপ কমাতে হবে।
১৮৪৮ সালে কার্ল মার্কস ‘দ্য ক্লাস স্ট্রাগলস ইন ফ্রান্স‘-এর প্রথম অধ্যায়েই বলেছিলেন, “সরকারি ও বেসরকারি ক্রেডিট হল সেই অর্থনৈতিক থার্মোমিটার, যা দিয়ে বিপ্লবের তীব্রতা মাপা যায়। ক্রেডিট যত নীচে নামে, বিপ্লবের গতি ও শক্তি তত বাড়তে থাকে।”
আজকের ফ্রান্সে এই লক্ষণ দিনের আলোর মতো পরিষ্কার, এমনকি এর বিপরীত দিকটিও (কনভার্স) স্পষ্ট। ফ্রান্সের সরকারি ঋণ এখন জিডিপির প্রায় ১২০ শতাংশে দাঁড়িয়েছে। ফরাসি বিপ্লবের আগে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমনই ঋণের চাপ দেখা গিয়েছিল। এর ফলে সরকারি বন্ডের সুদ ৫ শতাংশের কাছাকাছি পৌঁছেছে এবং দেশের ক্রেডিট রেটিংও কমেছে। অন্যদিকে, বাজারে আর্থিক চাপ বাড়ায় বেসরকারি ঋণ সংকুচিত হচ্ছে। এর সাথে এখন যুক্ত হচ্ছে রাষ্ট্রের নিজস্ব বাহিনীর অসন্তোষ। বাজেট ঘাটতির ভয়ে সরকার যেমন পুলিশের বেতন বাড়াতে পারছে না, তেমনি অতিরিক্ত কাজের চাপে পুলিশবাহিনীও ভেঙে পড়ছে। ঋণদাতাদের খুশি রাখতে গিয়ে সরকার সাধারণ খাতে খরচ কমাচ্ছে।
গত এক দশকে ছাত্র-পিছু প্রকৃত শিক্ষা বাজেট প্রায় ২০ শতাংশ কমানো হয়েছে। অথচ সরকারি ঋণ যেখানে জিডিপির ১২০ শতাংশ, সেখানে ফ্রান্সে ব্যক্তিগত সম্পদের পরিমাণ জিডিপির প্রায় ৬০০ শতাংশ। ফ্রান্স এখন তার জিডিপির শতাংশেও সর্বকালীন ধনী দেশ। এই কথাটি সমস্ত কর্পোরেট মিডিয়া খুব প্রত্যাশিতভাবেই এড়িয়ে যাচ্ছে।
মানুষের আস্থা হারানোর পাশাপাশি সরকার যখন নিজের বাহিনীকেও সামলাতে পারছে না, তখন সাধারণ মানুষের ওপর ব্যয় সংকোচন চাপিয়ে দিলে পরিস্থিতি আরও উত্তাল হবে। বিপুল ব্যক্তিগত সম্পদের এই দেশে জনসেবা ও অর্থনীতিকে সচল রাখতে ওয়েলথ ট্যাক্স বসানো এই সংকট সমাধানের একমাত্র শান্তিপূর্ণ উপায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাই-ই করা হয়েছিল। ওয়েলথ ট্যাক্স শুধু সরকারি ঋণ পরিশোধের জন্যই নয়, গোটা সম্পত্তি-সম্পর্ক পুনর্বিন্যাসের জন্যই আবশ্যিক। ধনকুবেররা যতই চেঁচামেচি করুক— এছাড়া আর অন্য কোনও রাস্তা নেই ফরাসি সরকারের কাছে। ফ্রান্স আবার পথ দেখাচ্ছে, ফ্রান্স সারা বিশ্বকে পথ দেখাচ্ছে।
সর্বাধিক পাঠিত

অক্সফোর্ড যাত্রায় প্রশাসনিক বাধা, দিল্লি হাই কোর্টে আর্জি সৌরভের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফ্রান্স সারা বিশ্বকে পথ দেখাচ্ছে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার