১৬ নভেম্বর ২০২৬, সোমবার, ৩০ কার্তিক ১৪৩৩

আইসিসির চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন জয় শাহ

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়ায় তিনি ২০৩০ সালের শেষ পর্যন্ত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার বালিতে আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে তার পুনর্নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। জয় শাহ ২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন। তখন তিনি বিসিসিআই সচিব ছিলেন। ওই বছরের ডিসেম্বরে তিনি গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে জয় শাহ আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। ক্রিকেটের উন্নয়নে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বীরত্বপূর্ণ পারফরম্যান্সের পর শেহবাগের ছায়া থেকে বেরিয়ে এলেন ছেলে আর্যাবীর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আইসিসির চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন জয় শাহ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, সোমবার