০১ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ কার্তিক ১৪৩৩

দামোদরে স্নান করতে নামে পাঁচ বন্ধু, চোরা বালিতে তলিয়ে নিখোঁজ এক

আজিজুর রহমান,নতুন গতি, গলসি : দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ এক যুবক। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তাঁর চার বন্ধু। নিখোঁজ যুবকের নাম রিপম দাস (১৮)। তাঁর বাড়ি বোলপুরে। জানা গিয়েছে, গলসির শিল্যা পার্কের পাশে ঘটনাটি ঘটেছে। এদিন দুপুরে পাঁচ বন্ধু সজল দাস, কার্তিক সেন, নিতাই দাস, গৌরব রক্ষিত ও রিপম দাস দামোদর নদে স্নান করতে আসেন। তাঁদের মধ্যে দু’জন নদীর ধারে থাকলেও বাকি তিনজন জলে নামেন। গৌরব জানান, তারা কোমর সমান জল নামে। একটু এগোতেই আচমকা জল অথৈ হয়ে যায়। যে কারনে নদীর জলে তলিয়ে যেতে থাকেন তিন’জনই। সেই সময় নিতাই কোনওরকমে গৌরবকে আগলে নিয়ে পাড়ে ফিরে আসেন। কিন্তু ততক্ষণে জলের তোড়ে স্রোতে ভেসে তলিয়ে যান রিপম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। পুলিশ এলাকা ঘিরে রাখে। স্থানীয় বাসিন্দারা জাল নিয়ে নদীতে তল্লাশি শুরু করেন। তবে বিকেল পাঁচটা পর্যন্ত নিখোঁজ যুবকের কোনও সন্ধান মেলেনি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দামোদরে স্নান করতে নামে পাঁচ বন্ধু, চোরা বালিতে তলিয়ে নিখোঁজ এক

আপডেট : ১ নভেম্বর ২০২৬, রবিবার