১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ২ কার্তিক ১৪৩৩
১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ২ কার্তিক ১৪৩৩

বামেদের কটাক্ষ, সিজেপি আন্দোলন নিয়ে সাবধানবাণী শুভেন্দুর

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: অষ্টমীর বেলাতে কাঁথিতে নিজের ক্লাবে উপস্থিত হয়ে নিজের হাতে মা দুর্গার আরতি দেওয়ার পাশাপাশি পুষ্পাঞ্জলি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একহাত নেন কমিউনিস্ট-আরশোলাদের।

তিনি বলেছেন, “আমি কমিউনিস্ট নই, নাস্তিক নই, জামাত নই। হিন্দুবাড়ির ছেলে, সনাতনী। প্রত্যেক বছর করি। এটা আজকে নতুন নয়। আমার বয়স এখন ৫৬ বছর। আমি এটা ৫০ বছর ধরে করছি। এটা সনাতনী হিসেবে আমার কর্তব্য। আমার আস্থার বিষয়। এটা ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে মুখ্যমন্ত্রী বা পদের কোনও সম্পর্ক নেই।” বামেদের কটাক্ষ করে তিনি আরও বলেছেন, “যারা লেকচার মারছে, কমিউনিস্টরা এগুলো করে না। পুষ্পাঞ্জলি দেয় না, চরণামৃত খায় না। হাতে ডোর লাগায় না। কপালে টিকা লাগায় না। এদের থেকে সাবধানে থাকবেন।”

সিজেপি আন্দোলন নিয়েও সাধারণ মানুষকে সাবধান করেন তিনি। তাঁর বার্তা, “আরশোলা, ছারপোকা, যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে, তাঁদের থেকে খুব সাবধানে থাকবেন। গোটা ভারতবর্ষ জুড়ে এরা অস্থিরতা তৈরি করতে চাইছে বাংলাদেশের মতো। খুব সাবধানে থাকবেন। এদেরকে যে কোনওভাবে প্রতিহত করতে হবে।”

সর্বাধিক পাঠিত

পূজোর সময়ে বাঙালিদের পুলিশি হেনস্থার অভিযোগ আপের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বামেদের কটাক্ষ, সিজেপি আন্দোলন নিয়ে সাবধানবাণী শুভেন্দুর

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, সোমবার