দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্য রাজনীতি কি সাক্ষী হতে চলেছে এক নয়া জোটের? গতকাল যাদবপুরে সিপিএমের যেই স্টল বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা করা হয়েছিল, আজ সেখানে গিয়ে উপস্থিত হলেন মমতাপন্থী তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা কুণাল ঘোষ। শুধু তাই নয়, তিনি কেনেন বিমান বসুর ওপর লেখা ‘আমাদের চেয়ারম্যান’ বইটিও। এদিন তাঁর সঙ্গে দেখা যায় বাম নেতা শতরূপ ঘোষকেও।
বিষয়টিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জল্পনা। এই প্রসঙ্গে এদিন কুণাল ঘোষ বলেন, “আমাদের আলাদা রাজনীতি হতে পারে। দীর্ঘদিনের পরিচিত। এখানকার অনেকের সঙ্গেই। ফলে কার্যত একাধিক পুজোয় এখানে এসেছি। যেহেতু মার্কসবাদী সাহিত্য আমি পড়ি, এসইউসিআইরও কাগজ সাহিত্য সব রাখি, সিপিএম তো বটেই, হতে পারে আমি আলাদা দল করি। এই স্টলে যেটা সুবিধা, শুধু মার্কসবাদী সাহিত্য নয়, এখানে অন্য সমস্ত খুব ভাল রুচির, সাহিত্যর বইপত্তর পাওয়া যায়। ফলে আমি বহুদিন এখানে আসি। এবছর হয়তো আসা হতও না। কিন্তু যখন দেখেছি, এখানে একটা অদ্ভুত রাষ্ট্রশক্তি প্রয়োগ করে, ভাঙার চেষ্টা হচ্ছে। তখন এখানে আসাটা মনে হয়েছে কর্তব্য।”
অন্যদিকে শতরূপ ঘোষ বলেন, “প্রায় ১০০ বছর আগে হিটলারের পতনের পরে, পৃথিবীতে কেউ কল্পনা করেনি, আরেকবার এরকম কোনও রাষ্ট্রশক্তি হবে, যারা বুলডোজার দিয়ে, বইয়ের স্টল ভাঙবে। আবর্জনার গাড়ি আনবে। বইকে নিয়ে যাওয়ার জন্য।”
নতুন গতি 












