দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতিতে বিরল দৃশ্য! একই সময়ে, একই স্থানে বিক্ষোভ প্রদর্শন তিন বিরোধীর। চোরবাগান বিপর্যয়ের বিরুদ্ধে পথে নামল কালীঘাট তৃণমূল, কংগ্রেস (উত্তর কলকাতা জেলা কংগ্রেস) এবং সিপিএম। অব্যবস্থার অভিযোগ তুলে এদিন গিরিশ পার্ক থানায় বিক্ষোভ দেখায় তারা। যদিও এটি যে যৌথ বিক্ষোভ নয়, তা স্পষ্ট করে দিয়েছে তারা।
কালীঘাট তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা, তথা বেলেঘাটার বিধায়ক, কুনাল ঘোষ বলেন, “এরকম একটি ঘটনায় বিক্ষোভ হবে, এটাই স্বাভাবিক। প্রত্যেক দলই সেটা মনে করেছেন বলে এসেছে।” যৌথ কর্মসূচি কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা কোনও মৃত্যু নিয়ে রাজনীতি করি না। প্রভাব খাটিয়ে কোনও অনিয়ম হলে, তা নিয়ে তো আওয়াজ উঠবেই। প্রকৃত গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তিগুলো যে কোনও ইস্যুতে এক হবে, এটাই স্বাভাবিক।”
এদিকে বাম নেতা শতরূপ ঘোষের বক্তব্য, “গিরিশ পার্ক থানায় একটি গেট আছে, তাই একসঙ্গে বিক্ষোভ দেখানো হচ্ছে। তিনটে গেট থাকলে আলাদা আলাদা বিক্ষোভ দেখানো হত।” এই মর্মান্তিক দুর্ঘটনা এবং বিরোধীদের বিক্ষোভ প্রসঙ্গে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “একটা দুঃখের ঘটনা ঘটেছে। এর মধ্যে এইসব শকুনের রাজনীতি বন্ধ করা উচিৎ।”
নতুন গতি 












