০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

ভূতনিতে জল কমলেও ত্রাণের হাহাকার, বন্যার্তদের পাশে ‘মানবতা’

বাইজিদ মন্ডল, মালদা: ভূতনীতে বন্যার জল কমলেও কাটেনি দুর্ভোগ। খাদ্য, পানীয় জল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে এখনও বহু পরিবার। বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকার মানুষের পাশে দাঁড়াল দক্ষিণ ২৪ পরগনার স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানবতা’। ভূতনীর দক্ষিণ চণ্ডীপুরের কাঁটা বাঁধ এলাকায় আয়োজিত ত্রাণ কর্মসূচিতে ১২৩টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি শতাধিক শিশুর হাতে দেওয়া হয় নতুন পোশাক। ত্রাণের প্যাকেটে ছিল দুধ, মুড়ি, চিঁড়ে, চিনি, বিস্কুট-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। ত্রাণসামগ্রী প্রস্তুত ও প্যাকিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মানবতার সদস্য তথা শিক্ষক টিপু সুলতান। ব্যবস্থাপনায় সহযোগিতা করেন ভেটেরিনারি অফিসার ডা. মোশারফ হোসেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা-সহ অন্যান্য সদস্য। জুলফিকার আলী পিয়াদা বলেন, সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করা হয়েছে। প্রয়োজনের তুলনায় ত্রাণ অল্প হলেও মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য। জল কমলেও সংকট পুরোপুরি কাটেনি। প্রয়োজন আরও সহযোগিতা ও দীর্ঘমেয়াদি সহায়তা।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভূতনিতে জল কমলেও ত্রাণের হাহাকার, বন্যার্তদের পাশে ‘মানবতা’

আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার