পার্থ ঝা,মানিকচক: বন্যার কারণে যাতে ছাএ ছাত্রীদের পড়াশোনায় কোনওরকম ব্যাঘাত না ঘটে, সেই লক্ষ্যেই বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হল। বিধায়কের উদ্যোগে এবং শিক্ষা দপ্তরের সহযোগিতায় মালদার মানিকচক ব্লকের ভূতনি শংকরটোলা এলাকার বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন বিজেপি বিধায়ক গৌর চন্দ্র মণ্ডল। স্থানীয়ভাবে জানা যায়, ভূতনি এলাকার প্রায় ৫ হাজার ছাত্রছাত্রীর কাছে পর্যায়ক্রমে শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বন্যার ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রার পাশাপাশি পড়াশোনাতেও প্রভাব পড়েছে। সেই পরিস্থিতিতে শিক্ষার্থীরা যাতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীর অভাবে পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে, তার জন্যই এই উদ্যোগ বলে জানান বিধায়ক।
কর্মসূচিতে বিধায়ক প্রতিনিধি অশোকা চৌধুরী, শিক্ষা দপ্তরের আধিকারিক-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাড়ির দরজায় শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়ায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যেও আগ্রহ দেখা যায়।
নতুন গতি 




























