০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১৯ আশ্বিন ১৪৩৩

সেবা সেতুতে ভিড়, অন্নপূর্ণা ঘিরে বিক্ষোভে উত্তাল মালদা

মালদা, নতুন গতি, সফিকুল আলম: রাজ্য সরকারের উদ্যোগে শুক্রবার থেকে মালদা জেলার বিভিন্ন ব্লক ও পুরসভা এলাকায় শুরু হয়েছে ‘সেবা সেতু’ শিবির। সরকারি প্রকল্পের সুবিধা পেতে প্রথম দিনেই বিভিন্ন শিবিরে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। তবে অন্নপূর্ণা যোজনার সুবিধা-সহ একাধিক পরিষেবা নিয়ে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও উত্তেজনা ছড়ায়।

হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা ও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন জমা দিতে সকাল থেকেই ভিড় জমান মানুষ। শিবিরের বাইরে বিজেপির পক্ষ থেকেও সহায়তা কেন্দ্র খোলা হয়। অন্যদিকে, রতুয়া-২ ব্লকের সম্বলপুর অঞ্চলের মহারাজনগর হাই মাদ্রাসায় অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান একদল মহিলা। সরকারি ফ্লেক্স, ব্যানার ছেঁড়া এবং পুলিশের গাড়িতে লাঠি দিয়ে আঘাতের অভিযোগ ওঠে। খবর পেয়ে পুখুরিয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজনকে আটক করে তদন্ত শুরু হয়েছে।
বামনগোলার পাকুয়াহাট ডিগ্রি কলেজে একই অভিযোগে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন মহিলারা। প্রায় ২০ মিনিট পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। এদিকে, পুরাতন মালদা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের জয়গোপাল গোস্বামী ভবন এবং ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলেও তিনদিনের শিবির শুরু হয়েছে। পরিষেবা পেতে ভিড় বাড়লেও অভিযোগের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন উঠছে।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সেবা সেতুতে ভিড়, অন্নপূর্ণা ঘিরে বিক্ষোভে উত্তাল মালদা

আপডেট : ৩ অক্টোবর ২০২৬, শনিবার