০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১৯ আশ্বিন ১৪৩৩

কাশফুলের দোলায় পুজোর আগমনী, শরতের সাদা মায়ায় চাঁচল-হরিশ্চন্দ্রপুর

সফিকুল আলম, নতুন গতি, মালদা: নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে বাতাসে দুলছে কাশফুল। কোথাও ভেসে আসছে ঢাকের আওয়াজ, কোথাও শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। শরতের এই চেনা আবহেই চাঁচল-হরিশ্চন্দ্রপুর জুড়ে যেন বেজে উঠেছে আগমনী সুর। চাঁচল থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত ৩১ নম্বর জাতীয় সড়কের দু’ধারে কনুয়া, বটতলা, রাণী কামাত, পিপলা-সহ বিভিন্ন এলাকায় ফুটে উঠেছে কাশফুলের সাদা বন। পথ চলতি মানুষ থমকে দাঁড়াচ্ছেন, মোবাইল ক্যামেরায় তুলে রাখছেন শরতের সৌন্দর্য। কনটেন্ট ক্রিয়েটরদের কাছেও এই কাশবন হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্র। সন্ধ্যা নামতেই হালকা ঠান্ডা বাতাসে দুলছে কাশফুল। পুজোর গান আর শরতের আবহ ফিরিয়ে আনছে শৈশবের স্মৃতি—নতুন জামা, শিউলি কুড়োনো আর মণ্ডপে রাত জাগার দিন। ইতিমধ্যেই বিভিন্ন পুজোমণ্ডপে শুরু হয়েছে প্রস্তুতি। মণ্ডপ নির্মাণের পাশাপাশি চলছে প্রতিমার সাজসজ্জা। শিক্ষক দীপক উপাধ্যায় বলেন, “কাশফুল ফুটলেই ছোটবেলার পুজোর কথা মনে পড়ে যায়।” চাঁচলের বাসিন্দা পূজা বলেন, “কাশফুল দেখেই মনে হচ্ছে পুজো চলে এসেছে। এখন শুধু অপেক্ষা।”

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কাশফুলের দোলায় পুজোর আগমনী, শরতের সাদা মায়ায় চাঁচল-হরিশ্চন্দ্রপুর

আপডেট : ৩ অক্টোবর ২০২৬, শনিবার