নতুন গতি প্রতিবেদন, কোচবিহার: বারুইপুর আদালত চত্বরে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম হামলার প্রতিবাদ জানাতে রাজ্যের নানা প্রান্তের মতো কোচবিহারেও হয় প্রতিবাদ। সোমবার কোচবিহার আদালত চত্বরে সারা ভারত আইনজীবী সমিতির স্থানীয় শাখার উদ্যোগে ঘটনার প্রতিবাদ জানানো হয়। এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। জেলার আইনজীবী সমাজ দোষীদের কঠিন আইনি শাস্তির দাবি জানান। সাধারণ আইনজীবীদের পাশাপাশি লিগাল সার্ভিস সেন্টার সহ নানা আইনজীবীরাও এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন। তাঁদের বক্তব্য, “আদালত চত্বরে দাঁড়িয়ে কোনও বিশেষ রাজনৈতিক দলের প্ররোচনায় আইনজীবীদের ওপর এমন হামলা কোনওভাবেই বরদাস্ত করা যায় না।”
২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২ আশ্বিন ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 























