২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২ আশ্বিন ১৪৩৩

‘ডুয়ার্স কন্যা’ চত্বরে বিক্ষোভ সিপিএমের মহিলা সংগঠনের

  • নতুন গতি
  • আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার
  • 14

নতুন গতি প্রতিবেদন, আলিপুরদুয়ার: এসআইআরে বাদ দেওয়া নাম অবিলম্বে ফের ভোটার তালিকায় তোলা এবং এলাকার সকল যোগ্যকে অন্নপূর্ণা যোজনার আওতায় এনে সুযোগ-সুবিধা দেওয়ার দাবিতে সোমবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ‘ডুয়ার্স কন্যা’ চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি সিপিএমের মহিলা সংগঠন ‘সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি’র।

আলিপুরদুয়ার চৌপথি সংলগ্ন বিএমসি মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে এসে পৌঁছায় জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে। সেখানে পুলিশ কর্মীরা তাঁদের আটকানোর চেষ্টা করেন। ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার জোর চেষ্টা চালান সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি ও অন্যান্য মহিলা নেত্রীরা, যা ঘিরে ধস্তাধস্তিতে জড়ান আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় সেই চত্বরে। ডুয়ার্স কন্যার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি একটি পথসভাও হয়। অবশেষে স্মারকলিপি জমা দিয়ে শেষ হয় দিনের কর্মসূচি।

বন্ধ পাঠশালা, মুখ শুকনো কাঞ্চনদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘ডুয়ার্স কন্যা’ চত্বরে বিক্ষোভ সিপিএমের মহিলা সংগঠনের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার