দক্ষিণ ২৪ পরগনা, পাথরপ্রতিমা: সুপারভাইজার নিয়োগের দাবি এবং পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে লক্ষ্মী-জনার্দনপুর গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বিক্ষোভ। প্রধান শাশ্বতী দলুইয়ের অনুপস্থিতিতে উপপ্রধান অনুরাধা মাঝি-সহ পঞ্চায়েত সদস্যদের ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, পাথরপ্রতিমা ব্লকের ১৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৪টিতেই সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। অথচ লক্ষ্মী-জনার্দনপুরে এখনও তা হয়নি। ১৭টি বুথের জন্য তৃণমূলের একজনকে বাদ দিয়ে বিজেপির পক্ষ থেকে ১৭ জন সুপারভাইজারের নাম দেওয়ার দাবি ওঠে। তাঁদের অভিযোগ, পঞ্চায়েতে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও আর্থিক দুর্নীতি হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পাথরপ্রতিমা থানার পুলিশ। প্রশাসনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত উপপ্রধান-সহ পঞ্চায়েত সদস্যদের সই করিয়ে বিক্ষোভকারীদের নির্ধারিত ১৭ জনের নাম বিডিওর কাছে পাঠানো হয়। এর পরেও বিক্ষোভকারীরা প্রধান শাশ্বতী দলুই ও উপপ্রধান অনুরাধা মাঝির পদত্যাগের দাবি তোলেন। তাঁদের অভিযোগ, প্রাক্তন প্রধান তথা বর্তমান উপপ্রধানের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি ও আত্মসাতের অভিযোগ রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে টাকা ফেরত না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮ আশ্বিন ১৪৩৩
BREAKING :
সুপারভাইজার নিয়োগের দাবিতে পঞ্চায়েত ঘেরাও, দুর্নীতির অভিযোগে উত্তপ্ত লক্ষ্মী-জনার্দনপুর
-
নতুন গতি - আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
- 16
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




















