২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ থেকে ভারতে আসা পরিবারকে দেশছাড়া করার হুমকি দুই কনটেন্ট ক্রিয়েটরের

  • নতুন গতি
  • আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 16
নতুন গতি প্রতিবেদন, জলপাইগুড়ি: বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসা, সিএএতে নাগরিকত্বের আবেদন করা, এক পরিবারকে ১ লক্ষ টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ দুই কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযোগকারী পরিবারের বাড়ি সাকোয়াঝোরা-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং দুই কনটেন্ট ক্রিয়েটরের নাম সুবোধ রায় ও বাবুল কাদের।
অভিযোগ, সাংবাদিক পরিচয় দিয়ে সেই পরিবারের বাড়িতে গিয়ে তাঁদের ভয় দেখানো হয়। এমনকি টাকা না দিলে দেশছাড়া করার হুঁশিয়ারিও দেওয়া হয়। দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ধূপগুড়ি থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগকারী পরিবারের দাবি, চাপে পড়ে তাঁদের হাতে ১০ হাজার টাকা তুলে দিলেও সমস্যার সমাধান হয়নি। পরে আরও টাকার দাবি করা হয়। শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হয় সেই পরিবার।
অভিযোগকারী সুকান্ত রায়ের বক্তব্য, “দক্ষিণ কসাইরহাটে আমার বাড়িতে বাংলাদেশ থেকে প্রাণ বাঁচিয়ে আসা পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তাঁরা ভারতীয় নাগরিকত্ব পেতে সিএএ-তে আবেদনও করেছেন। দুই ব্যক্তি নিজেদের কনটেন্ট ক্রিয়েটর বলে পরিচয় দিয়ে বাড়িতে এসে বাংলাদেশি হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে ভয় দেখিয়ে এক লক্ষ টাকা দাবি করেন।” তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা এবং গ্রেপ্তারির দাবি জানিয়েছেন। ধূপগুড়ি থানার আইসি প্রশান্ত চামলিং বলেছেন, “দুই কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।” যদিও অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর বাবুল সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

সুপারভাইজার নিয়োগের দাবিতে পঞ্চায়েত ঘেরাও, দুর্নীতির অভিযোগে উত্তপ্ত লক্ষ্মী-জনার্দনপুর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশ থেকে ভারতে আসা পরিবারকে দেশছাড়া করার হুমকি দুই কনটেন্ট ক্রিয়েটরের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার