১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২ আশ্বিন ১৪৩৩

প্রদীপের আলোয় মোদির জন্মদিন, সুন্দরবনেও সেবা কর্মসূচি

হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ ২৪ পরগনা: প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাজ্যজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। তাঁর ২৫ বছরের জনজীবনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ‘সেবা সংকল্প অভিযান’।
জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি সুন্দরবন সংলগ্ন জয়নগর-২ ব্লকেও দিনটি ঘিরে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তর, অঙ্গনওয়াড়ি ও আইসিডিএস কেন্দ্র, ধর্মীয় স্থান এবং দলীয় কার্যালয়কে কেন্দ্র করে প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ এবং সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
জয়নগর, কুলতলি-সহ বিভিন্ন এলাকায় বিজেপির উদ্যোগে স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, সরকারি পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে আলোচনা ও সেমিনারের আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও কয়েকটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
জয়নগর-২ ব্লক উন্নয়ন আধিকারিক শ্রী মনোজ মল্লিকের উদ্যোগে পঞ্চায়েত সমিতির মিটিং রুমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।
অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের সম্মান জানানোর পাশাপাশি প্রান্তিক মানুষের স্বাস্থ্য ও সামাজিক পরিষেবার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি জনসেবামূলক কর্মসূচিতে দিনটি পালন করা হয়।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রদীপের আলোয় মোদির জন্মদিন, সুন্দরবনেও সেবা কর্মসূচি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার