১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২ আশ্বিন ১৪৩৩

ত্রাণ লুঠ ভুতনিতে

পার্থ ঝা,মানিকচক: গতকাল ত্রাণের জন্য হাহাকারের ছবি দেখেছেন সকলে,এবারে ত্রাণ লুঠ ভুতনিতে। মালদার মানিকচকের বন্যা কবলিত ভূতনীতে ত্রাণ লুঠ। দুই নৌকা বোঝাই সরকারি ত্রাণের মধ্যে এক নৌকার ত্রাণ লুঠপাট করে নিয়ে গেলেন ভুতনীর উত্তর চন্ডীপুর এলাকার বন্যা দুর্গতরা। ত্রাণ লুঠের এমনই দৃশ্য বৃহস্পতিবার নজরে এল ভূতনীর উত্তর চন্ডীপুরের সাহেবটোলার বন্যা কবলিত মোহরিল মোড় এলাকায়।
জানা গেছে, এদিন মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ভূতনীর উত্তর চন্ডীপুরের সাহেবরামটোলা এবং মোহরিল মোড় এলাকার বন্যা দুর্গতদের জন্য দুই নৌকা বোঝাই করে ত্রাণ সামগ্রী পাঠানো হয়। ত্রাণ নিয়ে যান জেলা প্রশাসনিক আধিকারিক সহ মানিকচকের বিধায়ক গৌর চন্দ্র মন্ডল। তারা প্রথমে সাহেবরামটোলায় যথারীতি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কিন্তু মোহরিল মোড় এলাকায় ত্রাণ নিয়ে যেতেই দুর্গতরা কার্যত হুমড়ি খেয়ে পড়েন। তারা নৌকা উঠে ত্রাণ সামগ্রী লুঠ করে নিয়ে যান বলে খবর।

প্রদীপের আলোয় মোদির জন্মদিন, সুন্দরবনেও সেবা কর্মসূচি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ত্রাণ লুঠ ভুতনিতে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার