১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২ আশ্বিন ১৪৩৩

নতুন কমিটি মালদা জেলা ঠিকাদার সমিতির, বকেয়া বিল নিয়ে ক্ষোভ

মালদা, ১৭ সেপ্টেম্বর: নতুন কমিটি গঠিত হল মালদা জেলা ঠিকাদার সমিতির। ঠিকাদারদের বিভিন্ন সমস্যা নিয়ে বৃহস্পতিবার মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন সংস্কৃতি সদনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় মালদা জেলা পরিষদের এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের অধীনে কাজ করার পরও বিল না পাওয়া, বিভিন্ন সরকারি প্রকল্পে কাজ করতে গিয়ে হয়রানির শিকার হওয়া-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
সংগঠনের সদস্যদের অভিযোগ, সরকারি কাজ নির্ধারিত সময়ে সম্পূর্ণ করার পরও বহু ঠিকাদার দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য বিল পাচ্ছেন না। ফলে আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। বকেয়া বিল দ্রুত মেটানো-সহ ঠিকাদারদের বিভিন্ন দাবি নিয়ে আগামী দিনে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। পাশাপাশি সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন শুভ্রজ্যোতি দত্ত, তন্ময় চৌধুরী, জয়প্রকাশ সরকার, সুশোভন সরকার-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

প্রদীপের আলোয় মোদির জন্মদিন, সুন্দরবনেও সেবা কর্মসূচি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নতুন কমিটি মালদা জেলা ঠিকাদার সমিতির, বকেয়া বিল নিয়ে ক্ষোভ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার