আজিজুর রহমান, নতুন গতি, গলসি : ডিভিসিতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক মৎসজীবির। মৃতের নাম কুশ ধীবর। বয়স আনুমানিক ৫২ বছর। তিনি গলসি থানার গলিগ্রামের বাসিন্দা। শুক্রবার বেলা সাড়ে বারোটার নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার গলিগ্রামে ডিভিসি সেচ ক্যানালে। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের লোকরা জানান, এদিন সকালে গলিগ্রামের ডিভিসির লক গেটে মাছ ধরতে গিয়েছিলেন কুশ। তারপরই বেলা সাড়ে বারোটা নাগাদ তার জলে ভেসে থাকার খবর আসে। ডিভিসিতে মাছ ধরার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান করছেন তার ছেলে। তবে সঠিক কারন তিনি জানেননা। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। তারা গ্রামবাসীদের সাহায্য নিয়ে জল থেকে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুরসা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই কতব্যরত চিকিৎসকেরা কৃশকে মৃত ঘোষনা করে। এরপরই তার দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর হয়। তবে ঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গলিগ্রাম এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২ আশ্বিন ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


























