১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৩১ ভাদ্র ১৪৩৩

ভূতনির বানভাসিদের পাশে ব্যবসায়ী মহল, ফের ১০ ট্রাক ত্রাণ

  • নতুন গতি
  • আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
  • 16
মালদা: রবিবারের পর বুধবার ফের ভূতনির বানভাসি মানুষের পাশে দাঁড়াল মালদার ব্যবসায়ী মহল। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-সহ একাধিক ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে এদিন ১০ ট্রাক ত্রাণসামগ্রী জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। সকাল ১১টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বর থেকে একাধিক গাড়িতে করে ত্রাণসামগ্রী ভূতনির উদ্দেশে রওনা দেয়।
এদিন উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ইংলিশবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুরি, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র জেলা সভাপতি উজ্জ্বল সাহা, সহ-সভাপতি সুভাষ হালদার, যুগ্ম সম্পাদক শৈলেশ বিশ্বাস, তথ্যপ্রযুক্তি শাখার ভারপ্রাপ্ত সম্প্রীত চক্রবর্তী, কার্যকরী সদস্য অবিনাশ সাহা, সদস্য সৌম্যদীপ চৌধুরী ও অমিত ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পোদ্যোগী বিধান রায়, বিকাশ শর্মা ও রাজেন্দ্র জৈন।
ব্যবসায়ী সংগঠনগুলির পক্ষ থেকে চাল, ডাল, আলু, বেবি ফুড, মশারি, চাদর-সহ বানভাসি মানুষের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পাঠানো হয়। বন্যা পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী মহলের এই উদ্যোগ দুর্গতদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে সহায়ক হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

ফুড ইন্সপেক্টরহীন ময়নাগুড়ি পুরসভা, খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভূতনির বানভাসিদের পাশে ব্যবসায়ী মহল, ফের ১০ ট্রাক ত্রাণ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার