পার্থ ঝা,মানিকচক: মালদার মানিকচকের ভূতনীর বন্যা পরিস্থিতি পরিদর্শন করে দুর্গতদের দুর্ভোগ, ভোগান্তি নিয়ে রাজ্য প্রশাসনিক পরিকল্পনাহীনতার অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন সিপিআইএম রাজ্যনেত্রী মিনাক্ষী মুখার্জি। এদিন তিনি সকাল থেকে তিনি ভূতনীর বিভিন্ন বানভাসী এলাকা পরিদর্শন করেন।নৌকা চেপে ভূতনীর উত্তর চন্ডীপুর থেকে দক্ষিণ চন্ডীপুর এবং হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে বেড়ান। সঙ্গে ছিলেন মালদা সিপিআইএম-এর জেলা নেতা দেবজ্যোতি সিনহা, জামিল ফিরদৌস, শ্যামল বসাক, রত্না ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন তাদের নিয়েই সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি ভূতনীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিভিন্ন এলাকায় নৌকা থেকে নেমে বানভাসী দুর্গত, অসহায় মানুষজনের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন। সেই সঙ্গে ভূতনীর উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত অফিসে দক্ষিণ চন্ডীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। সেখানকার চিকিৎসা পরিষেবার ব্যাপারে খোঁজখবর নেন। পরে সিপিআইএম রাজ্যনেত্রী মিনাক্ষী মুখার্জি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, প্রতি বছর ভূতনীবাসীকে ইচ্ছাকৃতভাবে ডোবানো হচ্ছে। সরকার গঙ্গা ভাঙন ও বন্যা প্রতিরোধে কোন স্থায়ী সমাধান করছে না। মানুষকে দুর্ভোগ, ভোগান্তি থেকে বাঁচাতে কোন পূর্ব পরিকল্পনা নেই। ভোটার তালিকা দেখে ত্রাণ বিলি করা হচ্ছে। ফলে বহু মানুষ সরকারি ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। পানীয় জলের কোন সুব্যবস্থা নেই। চড়া দামে পানীয় জল কিনে খেতে হচ্ছে। তাই তারা চান বানবাসী ভূতনীবাসীকে সুরাহা দিয়ে সরকার পর্যাপ্ত ত্রাণ, পানীয় জল ও চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করুক। যাতে সাধারণ মানুষ এই দুর্যোগ থেকে বাঁচতে পারেন।
১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৩১ ভাদ্র ১৪৩৩
BREAKING :
ভুতনির বন্যা কবলিত এলাকা পরিদর্শনে সিপিআইএম রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জী
-
নতুন গতি - আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
- 16
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















