সোনারপুর: MBBS ও FRCS-এর ভুয়ো ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা করার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে গ্রেফতার হলেন বিশ্বরূপ আচার্য। নিজেকে অনকোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা চালানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রোগী পিছু ৮০০ টাকা করে ভিজিট নেওয়া হত বলেও পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বরূপ আচার্যের মোট আটটি চেম্বার ছিল। সম্প্রতি সোনারপুরের ঘাসিয়ারা এলাকায় একটি বাড়িতে নতুন করে চেম্বার খোলেন তিনি। তাঁর গতিবিধি নিয়ে সন্দেহ হওয়ায় বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানান।
অভিযোগের সত্যতা যাচাই করতে এরপর অভিনব কৌশল নেয় পুলিশ। রোগী সেজে বিশ্বরূপ আচার্যের চেম্বারে হাজির হন তদন্তকারীরা। সেখানে তাঁর ব্যবহৃত ডিগ্রি ও চিকিৎসা সংক্রান্ত নথিপত্র নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়ে বলে পুলিশ সূত্রে দাবি। এরপরই বিশ্বরূপ আচার্যকে গ্রেফতার করা হয়।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তিনি কতদিন ধরে এইভাবে চিকিৎসা করছিলেন এবং তাঁর ভুয়ো ডিগ্রির ভিত্তিতে আর কোথাও চেম্বার চলত কি না। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।
নতুন গতি 























