১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

লাইফ জ্যাকেট ছাড়াই মহানন্দা পারাপার শতাধিক পড়ুয়ার

মালদা: বর্ষায় মহানন্দা নদীতে জলস্রোত বাড়লেও লাইফ জ্যাকেট ছাড়াই নৌকায় নদী পারাপার করছে শতাধিক পড়ুয়া। ইংরেজবাজার ব্লকের নরহাট্টার টেকরা ঘাট থেকে পুরাতন মালদার লোলাবাগ ঘাটে প্রতিদিন নৌকায় যাতায়াত করে কালাচাঁদ হাইস্কুল, আহ্লাদমনি গার্লস হাইস্কুল ও শাকমোহন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। অভিযোগ, পড়ুয়াদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও ছোট ও মাঝারি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন।
স্থানীয়দের দাবি, নদীপথে মাত্র ১৫ মিনিটে স্কুলে পৌঁছনো গেলেও সড়কপথে সময় লাগে প্রায় এক ঘণ্টা। নৌকায় যাত্রীদের কাছ থেকে পাঁচ থেকে ১০ টাকা ভাড়া নেওয়া হলেও ঘাটটির বৈধতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
শাকমোহন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল ভট্টাচার্য বলেন, পড়ুয়াদের নিরাপদ যাতায়াতের জন্য যন্ত্রচালিত বড় নৌকার পাশাপাশি পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা জরুরি।
বিধায়ক গোপালচন্দ্র সাহা জানান, বিষয়টি প্রশাসনের সঙ্গে আলোচনা করে যাত্রীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়ার ব্যবস্থা করা হবে।

সতীপীঠ কঙ্কালীতলায় দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

লাইফ জ্যাকেট ছাড়াই মহানন্দা পারাপার শতাধিক পড়ুয়ার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার