০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২১ ভাদ্র ১৪৩৩

বৈকুণ্ঠপুর রাজবাড়িতে জাঁকজমকভাবে নন্দ উৎসব উদযাপন 

নতুন গতি প্রতিবেদন, জলপাইগুড়ি: শনিবার বৈকুণ্ঠপুর রাজবাড়িতে জাঁকজমকভাবে উদযাপন করা হল নন্দ উৎসব। রীতিয়ানুসারে পরিবারের সদস্যরা কাদা খেলায় মাতেন স্থানীয় কিশোরদের সঙ্গে। এই খেলায় ব্যবহৃত মাটি দিয়ে তৈরি হয় দুর্গা প্রতিমা। এর সঙ্গে চলে ঢাক-কাঁসর বাজানো। এভাবে সূচনা হল চলতি বছরের শারদোৎসবের। চলতি বছরে রাজবাড়ীর দুর্গাপুজো ৫১৭ বছরে পা দেবে। এই উৎসবের বন্দোবস্ত করেন পরিবারের সদস্য প্রণত কুমার বসু। তাঁর বক্তব্য, “শুক্রবার রাতে জন্মাষ্টমীর পুজো হয়েছে। শনিবার সকালে কাঠামো পুজো হয়।” রাজবাড়ির পুরোহিত শিবু ঘোষাল বলেন, “এই পুজো অত্যন্ত প্রাচীন। কালিকাপুরাণ মতে অনুষ্ঠিত হয়। নন্দ উৎসবের পর থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু করে দিয়েছেন মৃৎশিল্পীরা।”

দলীপ ট্রফির ফাইনাল রবিবার, ১০০তম প্রথম-শ্রেণির ম্যাচ পূর্ণ করার সময় শামীকে অভিনন্দন জানাবে সিএবি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বৈকুণ্ঠপুর রাজবাড়িতে জাঁকজমকভাবে নন্দ উৎসব উদযাপন 

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার