০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১৯ ভাদ্র ১৪৩৩

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার আমজাদ, চাঞ্চল্য পাঞ্জিপাড়ায়

ইসলামপুর: আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল গোয়ালপোখর থানার পুলিশ। ধৃতের নাম আমজাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকার বাসিন্দা আমজাদ কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। পাশাপাশি প্রধান রাহি খুনের মামলায় অভিযুক্ত মোস্তফার সহযোগী হিসেবেও তার নাম উঠে এসেছে।
গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপোখর এলাকায় অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালানোর সময় একটি স্করপিও গাড়ি থেকে একটি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনায় আমজাদকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের দাবি, ধৃত আমজাদ এর আগেও একাধিক অপরাধমূলক ঘটনায় জড়িত ছিল। রাজ্যের বিভিন্ন জেলাতেও সে জেল খেটেছে বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে।
এদিন ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হবে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে আমজাদের কাছে এল এবং এর পিছনে কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে গোয়ালপোখর থানার পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সর্বাধিক পাঠিত

পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার আমজাদ, চাঞ্চল্য পাঞ্জিপাড়ায়

আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার