০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩

সেবক রোডে শংকর ছেত্রীর মৃত্যু, ৭ মাসেও বিচার অধরা! আদালতের সামনে পরিবারের বিক্ষোভ

শিলিগুড়ি: সেবক রোডে পথ দুর্ঘটনায় যুবক শংকর ছেত্রীর মৃত্যুর প্রায় ৬-৭ মাস পরও ন্যায়বিচার মেলেনি বলে অভিযোগ পরিবারের। দ্রুতগতির সাদা গাড়ির ধাক্কায় শংকরের মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার ও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবিতে বৃহস্পতিবার আদালতের সামনে বিক্ষোভ দেখালেন পরিবারের সদস্য, পরিজন ও পরিচিতরা।
পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনার রাতে শিলিগুড়ির সেবক রোডে ভক্তিনগর থেকে পানিট্যাঙ্কির দিকে হেঁটে যাচ্ছিলেন শংকর ছেত্রী ও কাজল রায়। অভিযোগ, সেই সময় একটি দ্রুতগতির সাদা গাড়ি তাঁদের ধাক্কা মারে। ধাক্কায় দু’জনেই বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শংকর ছেত্রীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হন কাজল রায়।
ঘটনার পর পুলিশ তদন্তে নেমে CCTV ফুটেজ, গাড়ির নম্বর ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে অভিযুক্ত চালককে চিহ্নিত করে গ্রেফতার করে বলে জানা যায়। তবে পরিবারের অভিযোগ, গ্রেফতারের পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার মেলেনি।
দ্রুত বিচার ও দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে এদিন বিক্ষোভে সামিল হন কাজল রায়ও। শংকরের পরিবারের দাবি, প্রমাণ থাকা সত্ত্বেও বিচারপ্রক্রিয়ায় বিলম্ব কেন, তার জবাব দিতে হবে প্রশাসনকে।

শ্রীকান্ত বিশ্বের ৯ নম্বর খেলোয়াড় ভিক্টর লাইকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সেবক রোডে শংকর ছেত্রীর মৃত্যু, ৭ মাসেও বিচার অধরা! আদালতের সামনে পরিবারের বিক্ষোভ

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার