০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩

মালদাজুড়ে রেস্তোরাঁয় অভিযান, সিল ২, শোকজ ১৪

মালদা: রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা জেলা জুড়ে রেস্তোরাঁ ও হোটেলগুলিতে অভিযান শুরু করেছে প্রশাসন। জেলা খাদ্য সুরক্ষা দপ্তর ও জেলা প্রশাসনের আধিকারিকদের যৌথ উদ্যোগে চলছে এই অভিযান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত জেলার ১৩০টিরও বেশি রেস্তোরাঁয় অভিযান চালানো হয়েছে।
অভিযানে একাধিক রেস্তোরাঁয় পচা মাংস মজুত রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই ১৪টি রেস্তোরাঁকে শোকজ করা হয়েছে। পাশাপাশি দু’টি রেস্তোরাঁ সিল করে দেওয়া হয়েছে। প্রশাসনের এই ম্যারাথন অভিযান এখনও অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার মালদা শহরের কৃষ্ণকালীতলা এলাকায় একটি হোটেলেও অভিযান চালানো হয়। সেখানে হাত ধোয়ার বেসিনের মধ্যে রান্নার জন্য রাখা চিকেন দেখতে পান আধিকারিকরা। এছাড়াও হোটেলের রান্নাঘর ও অন্যান্য অংশে একাধিক অস্বাস্থ্যকর বিষয় নজরে আসে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আগামী দিনেও জেলার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় এই ধরনের অভিযান চলবে।

শ্রীকান্ত বিশ্বের ৯ নম্বর খেলোয়াড় ভিক্টর লাইকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মালদাজুড়ে রেস্তোরাঁয় অভিযান, সিল ২, শোকজ ১৪

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার