০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৭ ভাদ্র ১৪৩৩

হুগলিতে আয়ুষ্মান ভারত ও জনকল্যাণ প্রকল্পের সূচনা

  • নতুন গতি
  • আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
  • 17
শ্রীরামপুর: মন্ত্রীর হাত ধরে হুগলি জেলায় শুরু হল আয়ুষ্মান ভারত ও পশ্চিমবঙ্গ জনকল্যাণ প্রকল্পের কর্মসূচি। মঙ্গলবার শ্রীরামপুরের একটি নার্সিংহোমে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা বিধায়ক ভাস্কর ভট্টাচার্য।
এদিন ভাস্কর ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রজ্ঞানন্দ গিরিজী মহারাজ, শ্রীমৎ নির্গুণানন্দ মহারাজ-সহ একাধিক সাধু-সন্ত ও বিশিষ্টজন। অনুষ্ঠানে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করে তোলার ক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তব্য রাখতে গিয়ে ভাস্কর ভট্টাচার্য বলেন, মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণের লক্ষ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পকে দেশজুড়ে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যাতে উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ পান, সেটিই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
হুগলিতে প্রকল্পের সূচনাকে ঘিরে অনুষ্ঠানে উৎসাহ দেখা যায়। উদ্যোক্তাদের আশা, এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনে জেলার আরও বেশি সংখ্যক মানুষ স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন।

সর্বাধিক পাঠিত

গরু চুরির আগেই পুলিশের জালে দুই অভিযুক্ত, মৈপিঠে উদ্ধার দড়ি-ছুরি-বস্তা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হুগলিতে আয়ুষ্মান ভারত ও জনকল্যাণ প্রকল্পের সূচনা

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার