০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৭ ভাদ্র ১৪৩৩

‘মার্চেই নন্দীগ্রামে ট্রেন’, বড় ঘোষণা শুভেন্দুর—রেল-স্বপ্ন পূরণের অপেক্ষায় নন্দীগ্রাম

  • নতুন গতি
  • আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
  • 16
নন্দীগ্রাম: দীর্ঘ প্রতীক্ষার অবসানের বার্তা নন্দীগ্রামে। আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার রেলপথের নির্মাণকাজ শেষ করে ট্রেন পরিষেবা চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন এলাকার মানুষ।
প্রসঙ্গত, ২০০৯ সালে নন্দীগ্রাম রেললাইন প্রকল্পের ঘোষণা হলেও দীর্ঘ ১৭ বছরেও প্রকল্পটি সম্পূর্ণ হয়নি। জমি সংক্রান্ত জটিলতা-সহ নানা কারণে বারবার থমকে গিয়েছে কাজ। তৎকালীন তৃণমূল সরকারের আমলে প্রকল্পের কাজ শুরু হলেও জমির সমস্যায় ফের তা বন্ধ হয়ে যায় বলে দাবি বর্তমান সরকারের।
শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রয়োজনীয় জমি রেলের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, মাত্র ছয় একর জমির জটিলতার কারণে পূর্বতন সরকার নন্দীগ্রামের রেল প্রকল্প আটকে রেখেছিল। নতুন সরকার উদ্যোগ নিয়ে সেই সমস্যা মিটিয়েছে। বর্তমানে প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে এবং ২০২৭ সালের মার্চের মধ্যে তা সম্পূর্ণ করে যাত্রী পরিষেবা চালু করা হবে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। দীর্ঘদিনের প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে নন্দীগ্রামের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। রেল পরিষেবা চালু হলে নন্দীগ্রামের সঙ্গে জেলার অন্যান্য এলাকা ও রাজ্যের বিভিন্ন প্রান্তের যোগাযোগ আরও সহজ হবে বলেও আশা তাঁদের।
স্থানীয় বাসিন্দা গৌতম দাস ও বিবেকানন্দ পাত্র বলেন, “শুভেন্দুবাবু যা বলেন, তা করে দেখান। তিনি যখন বলেছেন, নিশ্চয়ই তা বাস্তবায়িত হবে। আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি, যেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে নন্দীগ্রাম থেকে ট্রেনে যাত্রা করতে পারব।”
সর্বাধিক পাঠিত

গরু চুরির আগেই পুলিশের জালে দুই অভিযুক্ত, মৈপিঠে উদ্ধার দড়ি-ছুরি-বস্তা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘মার্চেই নন্দীগ্রামে ট্রেন’, বড় ঘোষণা শুভেন্দুর—রেল-স্বপ্ন পূরণের অপেক্ষায় নন্দীগ্রাম

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার