মালদা: রাজ্য সরকারের উদ্যোগে এবং কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় খুব শীঘ্রই মালদা বিমানবন্দর চালুর উদ্যোগ শুরু হয়েছে। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সকালে বিমানবন্দর পরিদর্শন করলেন ইংরেজবাজারের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি।
এদিন জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিককে সঙ্গে নিয়ে বিমানবন্দরের পরিকাঠামো-সহ বিভিন্ন দিক সরেজমিনে খতিয়ে দেখেন অম্লান ভাদুড়ি। পরিদর্শনের পাশাপাশি বিমানবন্দর চত্বরেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন তিনি।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক অম্লান ভাদুড়ি জানান, রাজ্য সরকারের উদ্যোগে কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে খুব শীঘ্রই মালদা বিমানবন্দর চালুর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় তৎপরতা ও কাজ শুরু হয়েছে। বিমানবন্দর চালুর আগে পরিকাঠামোগত বিষয়গুলি খতিয়ে দেখতেই এদিনের পরিদর্শন। পরিদর্শনে উঠে আসা বিষয়গুলি পরবর্তী পরিবহণ দপ্তরের বৈঠকে তুলে ধরা হবে বলেও জানান তিনি।
নতুন গতি 



























