০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৭ ভাদ্র ১৪৩৩

সিকিমে ফের ধসের তাণ্ডব, রিম্বি–ইউকসোম সড়ক বন্ধ

  • নতুন গতি
  • আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
  • 17
দার্জিলিং: টানা বৃষ্টিতে ফের ধসের কবলে সিকিম। ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিম সিকিমের গুরুত্বপূর্ণ রিম্বি–ইউকসোম সড়ক। পাহাড়ের বড় অংশ ধসে মাটি, পাথর ও ধ্বংসাবশেষ রাস্তার উপর জমে যাওয়ায় সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধসের জেরে রাস্তার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে রাস্তার ধারে থাকা একাধিক বাড়িও রয়েছে ঝুঁকির মুখে। পাহাড়ের ঢাল এখনও আলগা থাকায় নতুন করে ধস নামার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।
বর্ষায় সিকিমের পাহাড়ি রাস্তায় ধস নতুন ঘটনা নয়। তবে এবারের ধসের ব্যাপকতা উদ্বেগ বাড়িয়েছে। রিম্বি–ইউকসোম সড়ক স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের কাছেও গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। রাস্তা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষ ও পর্যটকরা।
বাসিন্দাদের দাবি, দ্রুত ধসের ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তা চালুর পাশাপাশি বিশেষজ্ঞদের দিয়ে পাহাড়ের ঢাল পরীক্ষা করা হোক। তাঁদের মতে, শুধুমাত্র রাস্তা পরিষ্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না; ভবিষ্যতে ধস রুখতে প্রয়োজন স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা। পরিস্থিতির উপর নজর রাখা হলেও রাস্তা কবে স্বাভাবিক হবে, তা এখনও অনিশ্চিত।
সর্বাধিক পাঠিত

গরু চুরির আগেই পুলিশের জালে দুই অভিযুক্ত, মৈপিঠে উদ্ধার দড়ি-ছুরি-বস্তা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সিকিমে ফের ধসের তাণ্ডব, রিম্বি–ইউকসোম সড়ক বন্ধ

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার