০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৭ ভাদ্র ১৪৩৩

শিক্ষাব্যবস্থাকে চাপে ফেলল নদীভাঙন, বন্ধ হল মালদহের ৯টি স্কুল 

  • নতুন গতি
  • আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
  • 20
নতুন গতি প্রতিবেদন, মালদহ: নদীভাঙনের জেরে চাপে মালদহের শিক্ষাব্যবস্থা। পড়ুয়াদের নিরাপত্তাকে সামনে রেখে শিক্ষা দফতরের তরফ থেকে বন্ধ করে দেওয়া হল ৯টি প্রাথমিক বিদ্যালয়।
জানা গিয়েছে, বন্ধ হওয়া স্কুলগুলির মধ্যে পাঁচটি মানিকচকের এবং চারটি রতুয়ার। যেকোনও মুহূর্তে স্কুলগুলি ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে পারে নদীভাঙনে। শিক্ষা দফতর সূত্র মারফত খবর, ভাঙনের আশঙ্কা থেকে আরও পাঁচটি স্কুল বন্ধ করার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় চিন্তায় অভিভাবকরা। তাঁরা ভেবে পাচ্ছেন না শিক্ষার্থীদের অন্য স্কুলে পাঠাবেন কিনা।
জেলার এক শিক্ষা আধিকারিকের বক্তব্য, “এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছি আমরা।” ইতিমধ্যে রাজ্য শিক্ষা দফতরে ক্ষতিগ্রস্ত স্কুলগুলির অবস্থা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে। পাশাপাশি গঙ্গার ভাঙন আরও বৃদ্ধি পেলে নতুন করে কোনও স্কুল বন্ধ করা হবে কিনা, তা নিয়েও ভাবা হচ্ছে।
সর্বাধিক পাঠিত

গরু চুরির আগেই পুলিশের জালে দুই অভিযুক্ত, মৈপিঠে উদ্ধার দড়ি-ছুরি-বস্তা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শিক্ষাব্যবস্থাকে চাপে ফেলল নদীভাঙন, বন্ধ হল মালদহের ৯টি স্কুল 

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার