০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৭ ভাদ্র ১৪৩৩

মালদা কলেজে মুখোমুখি এসএফআই ও এবিভিপি  স্লোগানে উত্তেজনা

  • নতুন গতি
  • আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
  • 18
সফিকুল আলম, মালদা: সোমবার রাতের হামলার ঘটনাকে কেন্দ্র করে বুধবার মালদা কলেজে মুখোমুখি হল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি। দুই সংগঠনের সদস্যদের পাল্টাপাল্টি স্লোগান ও বিক্ষোভকে ঘিরে কলেজ গেটের সামনে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।
উল্লেখ্য, সোমবার রাতে মালদা কলেজ গেটের সামনে আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে এসএফআই-এর জেলা সম্পাদক কৌশিক মৈত্র এবং ডিওয়াইএফআই-এর জেলা সম্পাদক অরূপ পোদ্দারের উপর। তাঁদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে এবিভিপির সদস্যদের বিরুদ্ধে।
এই ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে এসএফআই ও ডিওয়াইএফআই-এর পক্ষ থেকে মালদা শহরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি মালদা কলেজ গেটের সামনে পৌঁছয়। সেখানে সংগঠনের সদস্যরা এবিভিপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
অন্যদিকে, পাল্টা কলেজ চত্বরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান এবিভিপির সদস্যরা। দুই সংগঠনের নেতৃত্বই সোমবার রাতের ঘটনার জন্য একে অপরের বিরুদ্ধে হামলা ও পাল্টা হামলার অভিযোগ তুলে সরব হন। ফলে কিছু সময়ের জন্য কলেজ গেট সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সর্বাধিক পাঠিত

গরু চুরির আগেই পুলিশের জালে দুই অভিযুক্ত, মৈপিঠে উদ্ধার দড়ি-ছুরি-বস্তা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মালদা কলেজে মুখোমুখি এসএফআই ও এবিভিপি  স্লোগানে উত্তেজনা

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার