৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১৪ ভাদ্র ১৪৩৩
৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১৪ ভাদ্র ১৪৩৩

ভ্রমণে গাড়ি চালক সংগঠনের নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ পর্যটকরা

নতুন গতি প্রতিবেদন, দার্জিলিং: শিলিগুড়ি থেকে গাড়িতে করে দার্জিলিং ভ্রমণের ক্ষেত্রে ‘সংযুক্ত চালক মঞ্চ’ নামে এক গাড়ি চালক সংগঠনের নিষেধাজ্ঞার নির্দেশিকাকে ঘিরে ক্ষুব্ধ পর্যটকরা। শুক্রবার তাদের তরফ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ১লা সেপ্টেম্বর থেকে শিলিগুড়ি বা সমতলের কোনও গাড়ি লোকাল সাইটসিয়িং এবং টাইগার হিল ভ্রমণ পরিষেবা দার্জিলিংয়ে দিতে পারবে না।
জানা গিয়েছে, এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সংগঠনের সভাপতি পাসং শেরপা, সহসভাপতি বিধান তামাং, সাধারণ সম্পাদক প্রসন্ন প্রধান এবং যুগ্ম সম্পাদক বিশ্বাস বোমজনসহ অন্যান্য কার্যকর্তাদের উপস্থিতিতে। সংগঠনটির বক্তব্য, এই পদক্ষেপ পাহাড়ের স্থানীয় চালকদের রুজি-রোটি ও অধিকার রক্ষার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে। রোজ প্রায় দুই হাজার গাড়ি চালক ও মালিকের অর্থ উপার্জনের মূল উৎস লোকাল সাইটসিয়িং ও টাইগার হিল। এই নিষেধাজ্ঞা তাঁদের চিন্তা বাড়িয়েছে। এর প্রতিবাদ জানাতে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন সমতলের গাড়ি মালিক ও চালক সংগঠনগুলি।
পাহাড়ের গাড়ি সমতলের গাড়িকে দার্জিলিংয়ে সাইটসিয়িংয়ে বাধা সৃষ্টি করলে বিধিনিষেধের দাবি ওঠার সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, এনজেপি ও বাগডোগরা থেকে পাহাড়ের গাড়িতে পর্যটক নেওয়ার ক্ষেত্রেও এবং এতে সমস্যার সম্মুখীন হবেন পর্যটকরাই। সংযুক্ত গাড়ি চালক সংগঠনের সভাপতি পাসং শেরপার বক্তব্য, “পাহাড়ের স্থানীয় গাড়ি চালকদের রুজি-রোটি ও অধিকার রক্ষার স্বার্থেই আমাদের এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। সমতলের গাড়িগুলি পর্যটকদের নিয়ে এসে নিজেরাই পুরো সাইটসিয়িং করিয়ে চলে যায়, ফলে পাহাড়ের স্থানীয় চালকরা কাজ হারাচ্ছেন। আমরা চাই সমতলের গাড়িগুলি শুধুমাত্র পর্যটকদের পাহাড়ে পৌঁছে দিক এবং নিয়ে যাক, কিন্তু স্থানীয় দর্শনীয় স্থান ঘোরানোর দায়িত্ব পাহাড়ের চালকদের উপরই থাকুক।
সর্বাধিক পাঠিত

“প্রে ফর নেপাল” চুঁচুড়ায় মানবতার বার্তা নারী শক্তি’র

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভ্রমণে গাড়ি চালক সংগঠনের নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ পর্যটকরা

আপডেট : ৩১ অগাস্ট ২০২৬, সোমবার