৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩
৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩

কবি সাম্যবাদী কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা: নতুন গতি : ২৯ শে আগস্ট। সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম প্রয়াণ বর্ষ।আজ কলকাতার রাজপথ সাক্ষী থাকলো এক ব্যতিক্রমী পথযাত্রার। রাজ্যের সাংস্কৃতিক পরিমন্ডলে যখন ক্রমশ বিভেদ-বৈষম্যের বিষবাষ্প ঘনীভূত হচ্ছে, বিপ্লবী কবি নজরুল ইসলামের অর্ধশত প্রয়াণ বর্ষপূর্তি উপলক্ষে স্কোয়ার থেকে নজরুল ইসলামের বক্তব্য সম্বলিত প্রতিকৃতি হাতে পদযাত্রা সহ স্মরণ অনুষ্ঠান আয়োজন করে ‘নজরুল ইসলাম অর্ধশত প্রয়াণ বর্ষ স্মরণ কমিটি’, যার শিরোনাম ‘মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহীয়ান’। কলেজ স্কোয়ারে নজরুল সহ বিপ্লবীদের স্মৃতি বিজড়িত ফেভারিট কেবিন এর সামনে মাল্য দানের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করেন নজরুল বিশেষজ্ঞ ডাঃ ডাক্তার শঙ্কর নাথ। একতার গান, জাগরনের গান গাইতে গাইতে পদযাত্রায় পা মেলালেন কয়েকশত মানুষ। মহাজাতি সদন সেমিনার হলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাওন নন্দী মহাশয় ‘নজরুলের গানে কবিতার অধিকার: দুই একটি কণার বিচ্ছুরণ’ শীর্ষক মনোজ্ঞ আলোচনা তুলে ধরেন। বর্তমান সময়ে নজরুল ইসলাম চর্চার প্রাসঙ্গিকতা উপস্থাপন করেন বিশিষ্ট প্রবন্ধকার ও সাহিত্য সমালোচক কমল সাঁই। বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত অসুস্থতার কারণে উপস্থিত হতে না পেরে নজরুল চর্চার আবেদন রেখে লিখিত বক্তব্য প্রেরণ করেন। নজরুল চিন্তার বিভিন্ন দিকের সঙ্গে আরো বহু মানুষকে পরিচয় করিয়ে দেবার উদ্দেশ্য নিয়ে প্রকাশিত হলো ‘নজরুল উদ্ধৃতি: তবু আমারে দেব না ভুলিতে’। উপস্থিত ছিলেন অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, কমিটির সভাপতি অধ্যাপক মনোজ গুহ, অধ্যাপক মহালয়া চ্যাটার্জী, অধ্যাপক পঞ্চানন হালদার, ডক্টর দীপনারায়ন দত্ত, অধ্যাপক তরুণ দাস, ডাঃ অরুনাভ সেনগুপ্ত, ডাঃ তরুণ মন্ডল সহ বহু বিশিষ্ট মানুষ। সারা রাজ্য প্রবন্ধ প্রতিযোগিতার কৃতিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংক্ষিপ্ত কিন্তু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রী যুবকবৃন্দ।

নজরুলের অর্ধশত প্রয়াণ বর্ষে কলকাতায় পদযাত্রা ও স্মরণ সভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কবি সাম্যবাদী কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উদযাপন

আপডেট : ৩০ অগাস্ট ২০২৬, রবিবার