সফিকুল আলম, চাঁচল: মালদহের সামসি কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র পতাকা এবং স্বামী বিবেকানন্দের পোস্টার ছেঁড়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযোগের ভিত্তিতে চাঁচল থানার পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন দেবজিৎ সাহা ওরফে ঋজু এবং অরিজিৎ রবিদাস। মঙ্গলবার তাঁদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।
এবিভিপির অভিযোগ, গত ২২ তারিখ সামসি কলেজ প্রাঙ্গণে সংগঠনের পতাকা ছিঁড়ে পদদলিত করার পাশাপাশি স্বামী বিবেকানন্দের পোস্টারও ছেঁড়া হয়। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক ব্যক্তিকে পতাকা ও পোস্টার ছিঁড়তে দেখা গিয়েছে বলে দাবি এবিভিপির।
সংগঠনের দাবি, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি তারিখ আনোয়ার। বর্তমানে তিনি এলাকায় নেই বলে
পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি ক্ষমা চেয়েছেন বলেও দাবি এবিভিপির। তাঁকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি ক্ষমা চেয়েছেন বলেও দাবি এবিভিপির। তাঁকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠন।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। এবিভিপির অভিযোগ, এর আগেও চাঁচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনা ঘটেছিল। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা বরদাস্ত না করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।
তবে পুরো ঘটনার সত্যতা এবং প্রত্যেকের ভূমিকা তদন্ত করে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতিতে আরও কারও নাম উঠে আসে কি না, এখন সেটাই দেখার।
নতুন গতি 




















