খান আরশাদ, বীরভূম:
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা মঙ্গলবার পদত্যাগ পত্র জমা দিলেন সদর মহকুমা শাসককে। উল্লেখ্য গতকাল সোমবারই রাজনগর পঞ্চায়েত সমিতির ৯ তৃণমূল সদস্য রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহার বিরুদ্ধে অনাস্থা চিঠি দেন মহকুমা শাসককে। কিন্তু অনাস্থার আগেই মঙ্গলবার পদত্যাগ করলেন নিবেদিতা সাহা। বীরভূম জেলা পরিষদের মতো রাজনগর পঞ্চায়েত সমিতিতে আনা প্রস্তাবও ভেস্তে গেল। এখন দেখার রাজনগর পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি কে নির্বাচিত হচ্ছেন?
নতুন গতি 
























